১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অক্ষয়-রাভিনা আবার একসঙ্গে ‘ওয়েলকাম-৩’ এর টিজারে

আগামী বছর ২০ ডিসেম্বর মুক্তি পাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2024, 05:18 PM

Updated : 09 Feb 2024, 05:18 PM

আসছে কমেডি ঘরানার সিনেমা ‘ওয়েলকাম’র তৃতীয় সিক্যুয়েল। আহমেদ খান পরিচালিত এ সিনেমায় দুই দশক পর পর্দা ভাগ করে নেবেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন।

শনিবার নিজের ৫৬তম জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে ওয়েলকাম ৩ এর টিজার প্রকাশ করেছেন অক্ষয়।

প্রোমোটি শেয়ার করে ‘খিলাড়ি’ লিখেছেন, “নিজেকে ও আপনাদেরকে জন্মদিনের উপহার দিলাম। যদি আপনাদের তা পছন্দ হয়, আমাকে ধন্যবাদ দিতে ভুলবেন না। জবাবে আমি বলব, ওয়েলকাম-৩। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আসছে ২০২৪ সালের ক্রিসমাসে।”

ওয়েলকাম ৩-এর টিজারে অভিনয়শিল্পীদের সামরিক পোশাকে দেখা গেছে। তিন সারিতে পরপর দাঁড়িয়ে সবাই সিনেমার সিগনেচার ওয়েলকাম টিউনটি গেয়েছেন, খুনসুটিতেও মেতেছেন।

এ সিনেমায় অক্ষয়-রাভিনা ছাড়াও রয়েছেন দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ, লারা দত্ত, সুনীল শেঠি, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস, রাজপাল যাদব, জনি লিভার, কিকু শারদা, ক্রুষ্ণা অভিষেক, রাহুল দেব এবং গায়ক দলের মেহেন্দি এবং মিকা সিং। সিনেমাটি প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে ও ফিরোজ নাদিয়াদওয়ালা।

আগামী বছর ২০ ডিসেম্বর মুক্তি পাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। সংবাদ সূত্র: হিন্দুস্তান টাইমস 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)