১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আমিরপুত্রের প্রথম সিনেমা আসছে ওটিটিতে

আগামী ১৪ জুন নেটফ্লিক্সে 'মহারাজা' সিনেমার প্রিমিয়ার হবে।

আমিরপুত্রের প্রথম সিনেমা আসছে ওটিটিতে
জুনায়েদ খান

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:03 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

বলিউডের তারকা অভিনেতা আমির খানের ছেলে জুনায়েদ খানের প্রথম সিনেমা আসছে।

তবে বড় পর্দায় নয়, আগামী ১৪ জুন নেটফ্লিক্সে 'মহারাজা' সিনেমার প্রিমিয়ার হবে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

প্রায় সাত বছর আগে মঞ্চ দিয়ে অভিনয়ে অভিষেক হয় জুনায়াদের। বছরখানেক আগে জানা যায় জুনায়েদ সিনেমা করবেন। তবে কাজের ব্যাপারে বাবার মত খুঁতখুঁতে হওয়ায় সিনেমায় আসতে দেরি করেছেন আমির ও রিনা দত্তের ছেলে। 

'মহারাজা' পরিচালনা করেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। ১৮৬২ সালে ঘটে যাওয়া ‘মহারাজ লায়াবেল কেস’-এর ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে চিত্রনাট্য তৈরি করা হয়েছে।

সিনেমার গল্পে দেখা যাবে, একজন বিতর্কিত ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন তার নারী শিষ্যরা।  

সিনেমায় সাংবাদিক ও সমাজকর্মী করসনদাস মুলজির ভূমিকায় দেখা যাবে জুনায়েদকে। তার বিপরীতে ‘অর্জুন রেড্ডি’ খ্যাত অভিনেত্রী শালিনী পান্ডে কাজ করেছেন। 

এছাড়া অন্যতম ভূমিকায় থাকবেন ‘পাতাললোক’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা জয়দীপ আহলাওয়াত, যিনি ধর্মগুরুর চরিত্রে অভিনয় করবেন।