২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মোদি যখন গীতিকার

হিন্দি ও ইংরেজি দুই ভাষায় গানটি প্রকাশ হয়েছে শুক্রবার।

মোদি যখন গীতিকার

নরেন্দ্র মোদী লেখা গান গেয়েছেন ফাল্গুনী শাহ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 04:49 PM

Updated : 17 Jun 2023, 05:46 PM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান লিখেছেন, আর সেই গান গেয়েছেন ভারতীয় বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের গ্র্যামি জয়ী গায়িকা ফাল্গুনী শাহ, যিনি ফালু নামে পরিচিত।

হিন্দি ও ইংরেজি দুই ভাষায় গানটি প্রকাশ হয়েছে শুক্রবার।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ২০২৩ সালকে ‘ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস’ হিসেবে ধরা হয়েছে। আর এই উপলক্ষেই গানটি লিখেছেন মোদি। এই গানে বিশ্বে খাদ্য নিরাপত্তা জোরদারে খাদ্যশষ্য ‘বাজরা’র উপকারিতা তুলে ধরা হয়েছে

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শিল্পী ফ্লাগুনী প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গান নিয়ে ‘ফিউশন’ করে থাকেন। ২০১৭তে তার প্রথম অ্যালবাম প্রকাশ হয়। সংগীত পরিচালক এ আর রহমানের সঙ্গেও কাজ করেছেন ফাল্গুনী।

মোদিকে নিয়ে ফাল্গুনী  বলেন, “প্রধানমন্ত্রীর জন্য  গান জন্য লেখা এক বিষয় এবং তার আর লেখায় কণ্ঠ দেওয়া আরেক বিষয়। যে কোনও শিল্পীর জন্য এটা একটা বড়  সুযোগ।”