৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

মৌসুমী হামিদের বিয়ের ছবি প্রকাশ্যে

ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ের খবর আসে হুট করেই। সোশাল মিডিয়ায় প্রথমে প্রকাশ হয় মৌসুমীর হায়েহলুদের ছবি। সেই ছবির সঙ্গে জানা যায়  বিয়ের তারিখ ও পাত্রের নামধাম। এবার ফেইসবুকে বিয়ের ছবি দিয়ে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় লেখক ও নির্মাতা আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছেন তিনি। সেসব ছবির কয়েকটি পাঠকদের জন্য তুলে এনেছে গ্লিটজ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2024, 12:02 PM

Updated : 13 Jan 2024, 12:02 PM

Image

লাল শাড়ি আর গা ভর্তি গয়নায় সেজেছেন মৌসুমী। কনের শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে বরও মাথায় পরেছেন লাল পাগড়ি।

Image

বছর দুয়েক আগে নির্মাতা গোলাম সোহরাব দোদুল পরিচালিত একটা নাটকে কাজ করতে গিয়ে আবু সাইয়িদ রানার সঙ্গে পরিচয় হয়। সেই থেকে ধীরে ধীরে দুজনের সম্পর্ক এগিয়েছে। রানার লেখা গল্পে দুটি গল্পে অভিনয়ও করেছেন মৌসুমী। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেছেন তারা।

পুরনো খবর:

বিয়ে করছেন মৌসুমী হামিদ
Image

মৌসুমীর বিয়েতে দুই পরিবারের সদস্য, স্বজন ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

Image

৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার মৌসুমী লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিনোদন জগতে পা রাখেন। এক যুগের বেশি ক্যারিয়ারে ছোট পর্দাতেই বেশিরভাগ কাজ করেছেন। তবে কয়েক বছর আগে চলচ্চিত্র জগতেও এসেছেন এই অভিনেত্রী।