২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে বাটায় ১০% ছাড় পাবেন বাংলালিংক গ্রাহকরা

ঈদ উপলক্ষে বাটায় ১০% ছাড় পাবেন মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 08:22 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

বুধবার বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-উল-ফিতর উপলক্ষে বাটায় প্রথমবারের মতো এ ধরনের ছাড় পাচ্ছেন তাদের গ্রাহকরা।

২৬ জুন থেকে শুরু হয়ে ঈদের দিন পর্যন্ত এ ছাড় চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলালিংকের মার্কেটিং সিনিয়র ডিরেক্টর সোলায়মান আলম। বাটা সু কোম্পানির পক্ষ থেকে রিটেইল ম্যানেজার শিন কি লী এবং এ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন ম্যানেজার রাজিব জাহান ফেরদৌস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলালিংকের হেড অফ ম্যাস মার্কেট, লয়াল্টি অ্যান্ড পার্টনারশিপ অ্যান্ড কাস্টমার বেজ ম্যানেজম্যান্ট মাহবুবুল আলম বাংলালিংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি সই শেষে বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার যিয়াদ সাতারা বলেন, “নিত্যনতুন সুযোগ-সুবিধা উদ্ভাবন এবং সমাধান প্রদানে বাংলালিংক সব সময় গ্রাহকদের আরও কাছে থাকার চেষ্টা করে।”