ব্যাংকে মাতৃত্বকালীন ছুটির সময়টি মূল্যায়নে ধরা হবে না
ব্যাংকে নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটি ভোগের বছরে তাদের বার্ষিক কর্মমূল্যায়নের মান হবে আগের বছর বা আগের তিন বছরের গড় এর মধ্যে যেটি ভালো সেটি।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বিভিন্ন পেশায় নারীর অংশগ্রহণ দিন দিন বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে সার্কুলারে বলা হয়, “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, মাতৃত্বকালীন ছুটিতে থাকার কারণে অনেক সময় ব্যাংকে কর্মরত নারী কর্মকর্তা বা কর্মচারীদের কর্মের প্রকৃত ও যথার্থ মূল্যায়ন করা হয় না; যা নারীর উন্নয়ন, অগ্রগতি ও ক্ষমতায়নের পথে অন্তরায়।”
এর আগে ২০১১ সালে অর্থ মন্ত্রণালয় এক এসআরও জারি করে ব্যাংকে কর্মরত নারী কর্মকর্তা ও কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ছয় মাস করার বিষয়টি ব্যাংকের মানব সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়।
বাংলাদেশে মোট ৫৭টি তফসিলি ব্যাংক কাজ করছে। ব্যাংক খাতে মোট কর্মীর অন্তত ৩০ শতাংশ নারী।
