২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসেম অর্থমন্ত্রী পর্যায়ের সভা এবার ভার্চুয়ালি

এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনের (আসেম) অর্থমন্ত্রী পর্যায়ের চতুর্দশ সভা শুক্রবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2020, 10:06 PM

Updated : 18 Aug 2022, 04:02 PM

মহামারী করোনাভাইরাসের কারণে এবারের সভাটি ভার্চূয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এই সভার আয়োজক দেশ।

বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্ব করবেন।

প্রধানমন্ত্রী একটি ভিডিও বার্তাও দেবেন বলে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এবারের সভার মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘কোভিড-১৯ মোকাবেলা : একটি শক্তিশালী, টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক পুনরূদ্ধার নিশ্চিতকরণ’।

আসেম অংশীদার দেশগুলোর অর্থমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করবেন। বিশ্ব ব্যাংক, আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির এশিয়া-ইউরোপ অঞ্চলের প্রতিনিধিরা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

আসেম অংশীদার দেশগুলোর অর্থমন্ত্রীরা সভায় বক্তব্য রাখবেন।

সভায় এশিয়া ও ইউরোপের দেশগুলোর অর্থনীতিতে কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব মোকাবেলা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ইত্যাদি ক্ষেত্রে কর্মপথা নির্ধারণের বিষয়ে আলোচনা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।