২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি বোয়িং বিমান কেনা হচ্ছে: অর্থমন্ত্রী

এইচএসবিসি ব্যাংক থেকে ঋণে বিমান বাংলাদেশের জন্য দুটি বোয়িং বিমান কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ  প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2018, 07:26 PM

Updated : 08 Apr 2022, 06:37 PM

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “মোট ছয়টি বোয়িং কেনার পর্যায়ে রয়েছে। তবে চলতি বছরেই দুই বিমান আসবে।”

ঋণের  বিষয়ে অর্থমন্ত্রী বলেন,“আজ দুই বোয়িং কেনার জন্য এইচইসবিসি হংকং এর নিকট থেকে ২৭০ মিলিয়ন ডলার ঋণ নেয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এ ঋণের সুদের হার লন্ডন ইন্টার ব্যাংকের (লাইবর) রেটের সঙ্গে প্লাস ২ দশমিক ১৬ শতাংশ। সব মিলিয়ে সুদহার হবে ৭ দশমিক ২ শতাংশ। ট্রার্মস ইটস টুয়েলভস ইয়ারস লোন।”

সুদহার আমাদের দেশের তুলনায় বেশি হচ্ছে সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, “হার্ড টার্ম লোনে সুদহার সব সময় বেশি হয়।”

বিমান বাংলাদেশের মতো লোকসানি প্রতিষ্ঠানের জন্য চড়া সুদ দিয়ে বিমান কেনার যৌক্তিকতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, “বিশ্বের কোনো দেশের বিমান লাভজনক নয়।”

আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে হার্ড টার্ম লোন (কঠিন শর্তের ঋণ) কমিটির বৈঠক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।