২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্চয়পত্র বিক্রিতে ভাটা

পুঁজিবাজার চাঙা হওয়ার সঙ্গে সঙ্গে কমেছে সঞ্চয়পত্রের বিক্রি।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 11:07 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

সঞ্চয়ের টাকায় যারা এতদিন সঞ্চয়পত্র কিনতেন, তা এখন পুঁজিবাজারে বিনিয়োগ করছেন বলে ধারণা করছেন অর্থনীতি বিশ্লেষকরা।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সর্বশেষ তথ্য পর্যালোচনায় দেখা যায়, ডিসেম্বর মাসে ৩ হাজার ১৫৪ কোটি টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। তার আগের মাস নভেম্বরে নিট বিক্রির পরিমাণ ছিল ৪ হাজার ৪০২ কোটি টাকা।

অর্থাৎ এক মাসের ব্যবধানে সঞ্চয়পত্রের নিট বিক্রি কমেছে ১ হাজার ২৪৮ কোটি টাকা বা ২৯ শতাংশ।

 

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেয়ার বাজারের দীর্ঘদিনের মন্দা এবং ব্যাংকে আমানতের সুদের হার কম হওয়ার কারণে এতদিন সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে সঞ্চয়পত্র বেশি বিক্রি হচ্ছিল।

“কিন্তু সাম্প্রতিক সময়ে পুঁজিবাজার ভালো হওয়ায় বেশি মুনাফার আশায় অনেকেই শেয়ার কিনছেন। সে কারণেই সঞ্চয়পত্রের বিক্রি কমেছে।” বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও

অক্টোবর মাসে ৪ হাজার ২৬৬ কোটি ৬১ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল। সেপ্টেম্বরে বিক্রির পরিমাণ ছিল ৩ হাজার ৮৫৪ কোটি ৫০ লাখ টাকা। অগাস্টে বিক্রি হয়েছিল ৪ হাজার ২৯৭ কোটি ২১ লাখ টাকার।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

জুলাই ও জুন মাসে বিক্রির পরিমাণ ছিল যথাক্রমে ৩ হাজার ৪৯৮ কোটি ৩৭ লাখ ও ৩ হাজার ৬০৫ কোটি টাকা।

সঞ্চয়পত্র বিক্রির এই উল্লম্ফনে উদ্বেগের কথা জানিয়ে আসছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গত ২৯ জানুয়ারি জাতীয় সংসদে তিনি বলেছিলেন, “সঞ্চয়পত্রের উচ্চ সুদ হার আমাদের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।”

সুদ হার কমিয়েও সঞ্চয়পত্রের বিক্রি এতদিন সরকার কমাতে পারছিল না। পুঁজিবাজারে চাঙ্গাভাব ফিরে আসায় ডিসেম্বর থেকে উল্টো চিত্র লক্ষ্য করা যাচ্ছে।

পুরনো খবর:

সঞ্চয়পত্রে ঋণ: ৫ মাসেই ছাড়িয়েছে বছরের লক্ষ্য
প্রতিদিন ২০০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি