অগাস্টে রপ্তানি প্রবৃদ্ধি কমে গেছে
গত জুলাই মাসে বাংলাদেশ থেকে ৪৫৯ কোটি ২৯ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।
অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানিতে ১৫ দশমিক ২৬ শতাংশ প্রবৃদ্ধি হলেও অগাস্টে হয়েছে ৩ দশমিক ৮০ শতাংশ।
সোমবার অগাস্ট মাসের পণ্য রপ্তানির তথ্য প্রকাশ করে ইপিবি। তাতে দেখা যায়, অগাস্টে ৪৭৮ কোটি ২১ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। আগের অর্থবছরে একই মাসে রপ্তানি হয়েছিল ৪৬০ কোটি ৭০ লাখ ডলার। গত জুলাই মাসে বাংলাদেশ থেকে ৪৫৯ কোটি ২৯ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। প্রবৃদ্ধি হয়েছিল ১৫ দশমিক ২৬ শতাংশ।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
