১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ চলবে

নতুন নিয়োগ পাওয়া তিনজনসহ আপিল বিভাগে এখন বিচারপতি রয়েছেন আটজন।

আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ চলবে
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 04:15 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে দুই বেঞ্চে বিচারকাজ চলবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। 

রোববার সকালে আপিল বিভাগের এজলাসে উপস্থিত আইনজীবীদের তিনি এ তথ্য জানান। 

বিচারক স্বল্পতার কারণে বেশ কিছুদিন ধরে একটি বেঞ্চে আপিল বিভাগের বিচারকাজ চলে আসছে। সম্প্রতি নতুন তিনজন বিচারক নিয়োগ দেওয়ায় আপিল বিভাগে এখন আটজন বিচারক রয়েছেন। 

গত বৃহস্পতিবার আপিল বিভাগে শপথ নেন বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

প্রধান বিচারপতি ছাড়া অপর চার বিচারক হলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন।