সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস
এর মালিকানায় রয়েছেন বিএনপির এমপি শাহাদাত হোসেন সেলিমের পরিবার।
চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাসের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড।
সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির সই করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এভারেস্ট পোর্ট সার্ভিসেস লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পরিবারের মালিকানাধীন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ছয় মাসের জন্য অপারেটর হিসেবে বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে তাদের প্রতিষ্ঠান।
বিস্তারিত আসছে…
