মালিঙ্গার রেকর্ড ভাঙলেন স্টার্ক
বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড এখন অস্ট্রেলিয়ান পেসারের।
মিচেল স্টার্কের অফ স্টাম্পের অনেক বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করার চেষ্টা করলেন ইশান কিষান। ব্যাটের কানায় লেগে বল গেল স্লিপ ফিল্ডারের হাতে। অস্ট্রেলিয়ান পেসার স্পর্শ করলেন দারুণ মাইলফলক, গড়লেন রেকর্ড।
বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড এখন স্টার্কের। তিনি ভেঙে দিলেন সাবেক শ্রীলঙ্কারন পেসার লাসিথ মালিঙ্গার রেকর্ড।
চেন্নাইয়ে রোববার নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় স্রেফ ১৯৯ রানে।
প্রথম ওভারেই কিষানকে ফিরিয়ে ৫০ উইকেট পূর্ণ করেন স্টার্ক। ১৯ ইনিংসে এই মাইলফলক স্পর্শ ছুঁলেন তিনি। মালিঙ্গার লেগেছিল ২৫ ইনিংস।
বলের হিসাবেও মালিঙ্গাকে পেছনে ফেলেন স্টার্ক। মালিঙ্গার লেগেছিল যেখানে ১ হাজার ১৮৭ বল, স্টার্কের লাগল ৯৪১ বল।
পঞ্চম ক্রিকেটার এবং দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে বিশ্বকাপে এই মাইলফলক স্পর্শ করলেন স্টার্ক। বাকি চার জন- ওয়াসিম আকরাম (৫৫ উইকেট), মালিঙ্গা (৫৬ উইকেট), মুত্তিয়া মুরালিধরন (৬৮ উইকেট) ও গ্লেন ম্যাকগ্রা (৭১ উইকেট)।
স্টার্কের মাইলফলক ছোঁয়ার পরের ওভারে জোড়া শিকার ধরেন জশ হেইজেলউড। ভারতের প্রথম চার ব্যাটসম্যানের তিন জনই ফেরেন শূন্য রানে।
