২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগোলেন মুস্তাফিজ

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন কুমার দাস ও আফিফ হোসেনের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2022, 05:02 PM

Updated : 02 Nov 2022, 05:34 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ের প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় সাত ধাপ এগিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।

আইসিসি বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। মুস্তাফিজ আছেন ৪১তম আছেন।

ব্রিজবেনে গত রোববার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ৩ রানে জয়ের ম্যাচে ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজ। 

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ করে এগিয়েছেন লিটন কুমার দাস ও আফিফ হোসেন।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪ ও জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ রান করা লিটন আছেন ৩৬তম স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলা আফিফ ৪৩তম স্থানে আছেন।

সাকিব আল হাসান বোলারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে ৩৬তম স্থানে আছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ রানে ২ উইকেট নেওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। অবশ্য অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক।