২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

টি-টেন লিগে সাকিব-রাশিদদের কোচ ইউনিস খান

পাকিস্তানের সাবেক ব্যাটসম্যানকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলা টাইগার্স।

টি-টেন লিগে সাকিব-রাশিদদের কোচ ইউনিস খান
ইউনিস খান। ছবি: পিসিবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 04:41 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

আবু ধাবি টি-টেন লিগের আসছে আসর সামনে রেখে নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলা টাইগার্স। পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ইউনিস খানকে প্রধান কোচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইউনিসকে দায়িত্ব দেওয়ার কথা রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় বাংলা টাইগার্স। 

দলটিতে সাকিব আল হাসান, রাশিদ খান, লিয়াম লিভিংস্টোন, দিনেশ কার্তিক, ইফতিখার আহমেদের মতো ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন ইউনিস।

টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ডধারী ইউনিস আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ২০১৭ সালে। পরবর্তীতে পাকিস্তান ও আফগানিস্তান জাতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। 

আবু ধাবি টি-টেন লিগের আসন্ন অষ্টম আসরে দলের সংখ্যা দুটি বাড়িয়ে মোট ১০টি করা হয়েছে। ১০ ওভারের এই প্রতিযোগিতাটি আগামী ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২ ডিসেম্বর।