২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কন্ডিশনের শঙ্কা নেই আমলার

বাংলাদেশের কন্ডিশনে মানিয়ে নেওয়া নিয়ে কোনো শঙ্কা নেই হাশিম আমলার। দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক বলছেন, টি-টোয়েন্টি জয়ের আত্মবিশ্বাস কাজে লাগবে ওয়ানডে সিরিজে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রীড়া প্রতিবদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 06:41 PM

Updated : 12 Oct 2022, 03:58 PM

পুরনো খবর:

তাহিরকে নিয়ে বাংলাদেশের ভাবনা
না থেকেও ২ অধিনায়কের ভাবনায় ডি ভিলিয়ার্স
আগ্রাসী ক্রিকেট চাই মাশরাফির
উইকেট নিয়ে সংশয়ে মাশরাফি
জয়ে ফেরার আত্মবিশ্বাস অধিনায়কের
চ্যাম্পিয়ন্স ট্রফি মাথায় নেই মাশরাফির
দ্বি-পাক্ষিক সিরিজে দ. আফ্রিকা ‘চ্যাম্পিয়ন’

বাংলাদেশ সফরে কন্ডিশনই হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় প্রতিবন্ধক। তবে টি-টোয়েন্টিতে এর লেশ মাত্র দেখা যায়নি। দুটি ম্যাচেই বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে সফরকারীরা।

ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে আমলা বললেন, ওয়ানডেতেও কন্ডিশন নিয়ে দুর্ভাবনা নেই তাদের।

“গত কয়েক বছরে এখানে আমরা বেশ কবার খেলেছি। প্রায় সবারই তাই উপমহাদেশে খেলার অভিজ্ঞতা আছে। আর টি-টোয়েন্টিতে ছেলেরা অনেক ভালো খেলেছে। সেই আত্মবিশ্বাস ওয়ানডেতেও আমরা বয়ে আনতে পারব আশা করি।”

বাংলাদেশের মাটিতে এবং বাংলাদেশের বিপক্ষে নিজের ভালো রেকর্ডের কথাও মনে করিয়ে দিলেন আমলা।

“বাংলাদেশের বিপক্ষে কিছু রান পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। বাংলাদেশের মাটিতে ভালো খেলার অভিজ্ঞতাও আছে। আমাদের আরও অনেকেরই এই অভিজ্ঞতা আছে। আশা করি, ওয়ানডে সিরিজে এই সবকিছুই আমাদের কাজে লাগবে।”

বাংলাদেশের বিপক্ষে আমলার রেকর্ড দারুণ হলেও বাংলাদেশের মাটিতে তার পারফরম্যান্স বেশ বিবর্ণ। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে আমলার ব্যাটিং গড় ৬২.৭৫, বাংলাদেশের মাটিতে গড় ২৭.৬৬। টেস্টে বাংলাদেশের বিপক্ষে গড় ৫৮.৪০, কিন্তু বাংলাদেশের মাটিতে ৩৬.৩৩।