২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের রেকর্ড ভাঙবেন মুমিনুল?

১৪ বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ড ছিল হাবিবুল বাশারের। ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টের চতুর্থ দিনে সেই রান টপকে গেছেন তামিম ইকবাল। উদ্বোধনী এই ব্যাটসম্যানের রেকর্ড টিকবে কতদিন? ভাঙবেই বা কে?

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 08:36 PM

Updated : 12 Oct 2022, 03:50 PM

পুরনো খবর:

মুমিনুলের জন্য তামিমের আক্ষেপ
ভারতের বিপক্ষে ওয়ানডে দলে লিটন, মুস্তাফিজ
হাবিবুলের আশা পূরণের সুযোগ নেই তামিমের!
আশা ছেড়েই দিয়েছেন ধাওয়ান
শেষ দিনের জন্য সতীর্থদের পরামর্শ তামিমের
রেকর্ড ভাঙার দিনে তামিমের সঙ্গী আক্ষেপ
বৃষ্টির দাপটে ড্রয়ের পথে ফতুল্লা টেস্ট
তামিমের ১০ হাজার রান চান হাবিবুল
আরেকটি চূড়ায় তামিম

ভবিষ্যতের আয়নায় তাকিয়ে সম্ভাব্য সেই ব্যাটসম্যান হিসেবে মুমিনুল হকের কথা বলেছেন তামিম ইকবাল।

“আমি মনে করি না, আমার রেকর্ডটা খুব বেশি দিন থাকবে। মুমিনুলের গড় দেখুন; ও যেভাবে রান করছে, ভেঙেই ফেলবে। আমি নিশ্চিত, তিন হাজার রান করতে আমার যত ম্যাচ লেগেছে, ওর আরও কম লাগবে। আরও অনেক তরুণ ক্রিকেটার আছে, কেউ না কেউ ভাঙবেই।”

২০০১ সালে বাংলাদেশের তৃতীয় টেস্টেই আমিনুল ইসলামকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন হাবিবুল। ১৪ বছর রেকর্ডটি ছিল তার দখলে। দেশের ৯১তম টেস্টে অবশেষে হাবিবুলের হাতছাড়া হলো সেই রেকর্ড। ফতুল্লা টেস্টের চতুর্থ দিনে ১৯ রানের ইনিংসটির পথে হাবিবুলের ৩ হাজার ২৬ রান ছাড়িয়ে যান তামিম।