২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুমিনুলের জন্য তামিমের আক্ষেপ

রেকর্ড নিয়ে খুব একটা ভাবেন না মুমিনুল হক। তাই টানা ১২ টেস্টে অর্ধশতকের রেকর্ড স্পর্শের সুযোগ হাতছাড়া হওয়ায় খুব একটা হতাশা তার নাও থাকতে পারে। তবে এই তরুণের এবি ডি ভিলিয়ার্সের পাশে বসার সুযোগটি হাতছাড়া হওয়ায় ভীষণ হতাশ তামিম ইকবাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 08:21 PM

Updated : 12 Oct 2022, 03:50 PM

পুরনো খবর:

ভারতের বিপক্ষে ওয়ানডে দলে লিটন, মুস্তাফিজ
হাবিবুলের আশা পূরণের সুযোগ নেই তামিমের!
আশা ছেড়েই দিয়েছেন ধাওয়ান
শেষ দিনের জন্য সতীর্থদের পরামর্শ তামিমের
রেকর্ড ভাঙার দিনে তামিমের সঙ্গী আক্ষেপ
বৃষ্টির দাপটে ড্রয়ের পথে ফতুল্লা টেস্ট
তামিমের ১০ হাজার রান চান হাবিবুল
আরেকটি চূড়ায় তামিম

২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১২ ম্যাচে অর্ধশতক করে রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স। ২০১৩ সালের অক্টোবর থেকে খেলা টানা ১১ ম্যাচের যে কোনো এক ইনিংসে অন্তত পঞ্চাশ রান করে তার ঠিক পেছনেই আছেন মুমিনুল।

ফতুল্লায় শুরুটা নড়বড়ে হলেও ৩০ রানে পৌঁছে গিয়েছিলেন মুমিনুল। হরভজন সিংয়ের বলে এগিয়ে এসে তুলে মারতে গিয়ে উমেশ যাদবের হাতে ক্যাচ দেন তিনি।

তামিম জানান, তিনি ব্যক্তিগতভাবে চেয়েছিলেন, মুমিনুলের রেকর্ডটা হোক।

“ও কতটুকু হতাশ তা আমি জানি না। যতটুকু ওকে চিনি ও রেকর্ড নিয়ে ভাবে না। আর এমন একটা টেস্টে এই রেকর্ডটা গড়তে হত, যেটায় চার দিনে ১৩০ ওভারের মত খেলা হয়েছে। আমাদের দেশের একজন ক্রিকেটারের নাম যদি রেকর্ড বুকে থাকত, তাহলে কার না ভালো লাগত।”

বাংলাদেশ ফলোঅনে পড়া ছাড়া দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সম্ভাবনা খুব ক্ষীণ মুমিনুলের। ম্যাচের যা পরিস্থিতি তাতে রেকর্ড স্পর্শ করতে না পারা প্রায় নিশ্চিত এই তরুণের। এই বাঁহাতি ব্যাটসম্যানের আবার ব্যাটিংয়ে নামার মানেটাও জানা আছে সহ-অধিনায়ক তামিমেরও। তাই মজা করেই বলেন, “(মুমিনুল) দ্বিতীয় ইনিংস খেলার সুযোগ নাই পাক। ও আবার ব্যাটিংয়ে নামলে তো বিপদে পড়ে যাব।”