২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে থাকছেন তাহির

ভারতের বিপক্ষে গতির সঙ্গে ঘূর্ণি জাদুও রাখছে দক্ষিণ আফ্রিকা। ভারতের ব্যাটসম্যানদের স্পিনে ভালো খেলার কথা অন্য সবার মতো জানেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সও। এরপরও ইমরান তাহিরকে একাদশে রাখার কারণ হিসেবে তার ম্যাচ জেতানোর সামর্থ্যের কথা বলেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 06:53 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

পুরনো খবর:

দ. আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ-গেরো ছুটবে ভারতের?
বন্ধু স্টেইনকে উড়িয়ে দেবেন কোহলি!
স্মিথের কলাম: লড়াইটা প্রোটিয়াস বোলিংয়ের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের
ভারত ম্যাচে হাসির দিকে তাকিয়ে প্রোটিয়ারা
দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ভারতকে টেন্ডুলকারের সতর্কবাণী

দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজমেন্টের বিশ্বাস ডেল স্টেইন ও মর্নে মরকেল ভারতীয় ব্যাটসম্যানদের পেসের বিরুদ্ধে ভালো না খেলার দুর্বলতা যথাযথ কাজে লাগাতে পারবেন।

ডি ভিলিয়ার্স মনে করেন পাকিস্তানে জন্ম নেয়া লেগস্পিনার তাহিরও ভারতের ব্যাটসম্যানদের ওপর ছড়ি ঘোরাতে পারবেন।

"গত দুই বছর ধরে সে আমাদের সেরা বোলারদের একজন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্ভাগ্যজনক কোনো চোটে না পড়লে তার না খেলার মতো কিছু ঘটবে না।"

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শনিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডি ভিলিয়ার্স বলেন, যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে দলকে জেতানোর সামর্থ্য তাহিরের আছে। আর তাহিরকে ঠিক সময়েই বোলিংয়ে আনা হবে বলেও জানান তিনি।