বন্ধু স্টেইনকে উড়িয়ে দেবেন কোহলি!
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে খেলেছেন তারা। দুই দেশের দুই তারকা ভালো বন্ধুও। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ডেল স্টেইনকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে রেখেছেন ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলি।
রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। এই ম্যাচের আগে নিজেদের বন্ধুত্ব নিয়ে কথা বলেন কোহলি।
"বছরে পর বছর ধরে দক্ষিণ আফ্রিকার অনেক খেলোয়াড়ের সঙ্গেই আমার বন্ধুত্ব আছে এবং ডেল এদের মধ্যে বিশেষ একজন। মাঠের বাইরে সে সবসময় হাসিখুশি থাকে। এটা অনেকটাই আমার মতো।"
রোববারের ম্যাচটি বন্ধুকে 'শত্রু' করে দিচ্ছে। বন্ধুর জন্য সহযোগিতার হাত না বাড়িয়ে দক্ষিণ আফ্রিকা পেসার বন্ধু স্টেইনকে ডোবানোর জন্য উদগ্রীব কোহলি।
"আমি তার ওপর ছড়ি ঘোরানোর অপেক্ষায় আছি।"
