২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ভারতকে টেন্ডুলকারের সতর্কবাণী

চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে বিশ্বকাপের শুরুটা দারুণ হলেও ধোনির দলকে পরের ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে নিয়ে সতর্ক করলেন শচিন টেন্ডুলকার। কিংবদন্তি এই ব্যাটসম্যানের মতে, পাকিস্তানের চেয়ে প্রোটিয়ারা অনেক শক্তিশালী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 11:15 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

পুরনো খবর:

ভারত ম্যাচে হাসির দিকে তাকিয়ে প্রোটিয়ারা
দ. আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ-গেরো ছুটবে ভারতের?
ভারতের বিপক্ষে থাকছেন তাহির
বন্ধু স্টেইনকে উড়িয়ে দেবেন কোহলি!
স্মিথের কলাম: লড়াইটা প্রোটিয়াস বোলিংয়ের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের

দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনকে মোকাবেলা করার সময় উত্তরসূরিদের বাড়তি সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন টেন্ডুলকার।

আগামী রোববার মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

গত রোববার পাকিস্তানকে ৭৬ রানে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করে ভারত। ওই ম্যাচে ব্যাটিং-বোলিংসহ ফিল্ডিংয়েও প্রতিবেশীদের চেয়ে এগিয়ে ছিল মহেন্দ্র সিং ধোনির দল। তবে তাতে আত্মতুষ্টিতে ভুগলে বিরাট কোহলি-রোহিত শর্মাদের পস্তাতে হতে পারে, সেটাই যেন বোঝাতে চাইলেন টেন্ডুলকার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 'সিঙ্গেল' নেয়াটা সহজ হবে না বলে মনে করেন ২০১১ সালে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে দারুণ অবদান রাখা টেন্ডুলকার। তার মতে, ফিল্ডিংয়ে আফ্রিকার দলটি অনেক ক্ষিপ্র।

আর স্টেইনের প্রসঙ্গে টেন্ডুলকার বলেন, "সে যে তাদের মূল বোলার, তাতে কোনো সন্দেহ নেই। অবিশ্বাস্য ভালো বল করে সে।"
টেস্টের র্যাঙ্কিংয়ের সেরা বোলার স্টেইনকে খেলার ব্যাপারে সোমবার ভারতের একটি টিভি চ্যানেলকে টেন্ডুলকার বলেন, "স্টেইনকে আপনি কিভাবে খেলবেন, সে বিষয়ে আপনি আগে থেকে সিদ্ধান্ত নিতে পারেন না। তারও একটা খারাপ দিন থাকতে পারে, ওই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু ডেল স্টেইনকে আপনার সম্মান করতেই হবে।"