বাবরের অনুপস্থিতি ভুগিয়েছে পাকিস্তানকে: মিসবাহ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jan 2021 04:45 PM BdST Updated: 11 Jan 2021 04:45 PM BdST
-
পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মিসবাহ-উল-হক। ফাইল ছবি
সদ্য সমাপ্ত নিউ জিল্যান্ড সফরে নিজেদের মেলে ধরতে পুরোপুরি ব্যর্থ পাকিস্তান দল। ছোট সংস্করণে সিরিজ হারের পর লাল বলের ক্রিকেটে হয়েছে হোয়াইটওয়াশড-এমন হতাশাজনক পারফরম্যান্সের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাবব আজমের অনুপস্থিতিকে বড় করে দেখালেন দলটির কোচ মিসবাহ-উল-হক।
পুরো সফরে দলের সঙ্গে থাকলেও বৃদ্ধাঙ্গুলির চোটের কারণে কোনো ম্যাচই খেলতে পারেননি বাবর। আর তাকে না পাওয়ায় দল খুব ভুগেছে বলে জানান মিসবাহ।
স্বাগতিকদের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারের পর দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশড হয় পাকিস্তান। সফরের মাঝপথেই শুরু হয় তাদের নিয়ে সমালোচনা। সময়ের সঙ্গে তা হয়েছে আরও তীব্র। সাবেকদের কাঠগড়ায় ওঠে মিসবাহর কোচিং।
এমন হতাশাজনক পারফরম্যান্সের সমালোচনা হওয়াটা যৌক্তিক বলে মেনে নেন মিসবাহ। দল আশানুরূপ খেলতে না পারার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সোমবার লাহোরে সংবাদ সম্মেলনে তোলেন বাবর প্রসঙ্গ।
“বাবর আজমের চোট ছিল আমাদের জন্য বড় ধাক্কা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তাকে হারানো ছিল বিশাল ক্ষতি। আমাদের আত্মবিশ্বাসে যা আঘাত করেছিল এবং মাঠের পারফরম্যান্সে এর প্রভাব পড়েছিল।”
“আমাদের মেনে নেওয়া উচিত, প্রতিপক্ষ তিন বিভাগেই আমাদের চেয়ে ভালো ছিল। গত কয়েক বছর ধরে তারা ভালো ক্রিকেট খেলে আসছে। আমরাও সিরিজ চলাকালীন মাঠে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ফল আমাদের পক্ষে আসেনি।”
সফরে অনেকের মতো সময়টা ভালো কাটেনি তরুণ পেসার নাসিম শাহর। তাকে আরও সময় দেওয়ার পক্ষে মিসবাহ।
“কেবল কয়েক ম্যাচ দিয়ে খেলোয়াড়দের বিচার করা ঠিক না। আমি এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতে সে ভালো করবে।”
পিসিবি ক্রিকেট কমিটির মঙ্গলবারের সভায় ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও নিউ জিল্যান্ডের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে নিজেদের মূল্যায়ন জানাবেন মিসবাহ ও বোলিং কোচ ওয়াকার ইউনিস।
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
-
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে রাসেল
সর্বাধিক পঠিত
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার
- সোমবার থেকে ‘কঠোর লকডাউন’, বাড়ির বাইরে যেতে মানা
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- লকডাউন: ঢাকা ছাড়ছে মানুষ, শিমুলিয়ায় ঢল
- সোমবার থেকে ‘লকডাউন’, মাঠে থাকবে সেনাবাহিনী: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- কোপা আমেরিকার সূচি
- টিভি সূচি (শনিবার, ২৬ জুন ২০২১)
- লকডাউন চাই না, জীবন বাঁচাতে দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
- কোভিড: চার জেলায় মৃত্যুহার বেশি কেন?
- ইউরো ২০২০: সূচি





