ভারতের বিপক্ষে খেলছেন তামিম
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচে একাদশে ফিরছেন তামিম ইকবাল।
পেটের পীড়ায় সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি তামিম। শারীরিক ভাবে বেশ দুর্বলও ছিলেন। পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি এখনও। তবে ম্যানেজার খালেদ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন, ভারতের বিপক্ষে খেলছেন তামিম।
“তামিমের অবস্থা এখন অনেকটাই ভালো। শরীর যদিও খানিকটা দুর্বল এখন। তবে আজকে সে খেলবে।”
অস্ট্রেলিয়া ম্যাচ না খেললেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন তামিমই। ৪ ম্যাচে ১২৮.৫০ গড় ও ১৫৩.৮৯ স্ট্রাইক রেটে করেছেন ২৫৭ রান।
