২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবকে নিয়ে কোচের স্বস্তি, মুশফিককে নিয়ে ভাবনা

মুশফিকুর রহিমের রান খরায় খানিকটা হলেও চিন্তিত চন্দিকা হাথুরুসিংহে। তবে বাংলাদেশ কোচ স্বস্তি পাচ্ছেন সাকিব আল হাসানকে পারফর্ম করতে দেখে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 08:29 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

পুরনো খবর:

‘মুস্তাফিজের বিকল্প বোলার গোটা বিশ্বেই নেই’
তামিমের জন্য গুরুত্বপূর্ণ ‘প্রথম ৫ বল’
ফাইনালের খুব ভালো সুযোগ দেখছেন মাশরাফি
‘আমিরকে শুরুতে উইকেট দেওয়া যাবে না’
‘তাসকিনের যন্ত্রণার চেয়ে তৃপ্তি বেশি’
মাশরাফির মিশ্র অনুভূতি

এশিয়া কাপের আগে পাকিস্তান সুপার লিগে খুব ভালো পারফর্ম করতে পারেননি মুশফিক ও সাকিব। ব্যাটে মুশফিক বিবর্ণ এশিয়া কাপেও। প্রথম ম্যাচে ১৬ রান করেছিলেন ১৭ বলে, পরের দুই ম্যাচেই আউট হয়েছেন ৪ রান করে।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাথুরুসিংহে মুশফিকের ফর্ম নিয়ে তার ভাবনার কথা জানালেন।

“ওর ফর্ম চিন্তার ব্যাপার তো বটেই, কারণ সে আমাদের সেরা ব্যাটসম্যানদের একজন। আশা করছি সে দ্রুতই বড় রান করবে। ঘুরে দাঁড়ানোর সামর্থ্য ওর খুব ভালোভাবেই আছে।”

বাংলাদেশ কোচের আরেকটি দুর্ভাবনা দূর হয়েছে গত ম্যাচে। প্রথম দুই ম্যাচে নিজেকে হারিয়ে খুঁজছিলেন সাকিব। তবে নিজের সেরা ফর্মে না ফিরলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পারফর্ম করেছেন ব্যাটে-বলে।

“সাকিব বেশ ভালো করছে। গত ম্যাচে সে সাব্বিরের সঙ্গে দারুণ গুরুত্বপূর্ণ একটি জুটি গড়ে তুলেছে। পরে শ্রীলঙ্কা একটি জুটি গড়ার পর শিহান জয়াসুরিয়ার দারুণ গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং করে। পরে ম্যাথিউসের ক্যাচটি নিয়েছে দুর্দান্ত ভাবে। এসব হলো ম্যাচ জেতানো ছোট ছোট মুহূর্ত। সে এখন ভালো করছে।”