২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডকে হারিয়ে নেপালের অঘটন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় দিন ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে নেপালের যুবারা। আইসিসির সহযোগী দেশটি ৩২ রানে হারিয়েছে নিউ জিল্যান্ডকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 04:10 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

পুরনো খবর:

সহজ জয়ে শুরু ভারতের
শ্রীলঙ্কার বড় জয়
আফগানদের হারিয়ে পাকিস্তানের শুভ সূচনা

বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩৮ রান করে নেপাল।

সর্বোচ্চ ৪৮ রান আসে অধিনায়ক রাজু রিজালের ব্যাট থেকে। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ৬৫ বলের ইনংসটি গড়া ৬টি চারে।

এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান সন্দিপ সানার ৩৯, আরিফ শেখ ৩৯ ও কুশল ভুর্টেল অপরাজিত ৩৫ রান করেন।

নিউ জিল্যান্ডের নাথান স্মিথ ৫৮ রানে নেন তিন উইকেট।

জবাবে ৪৭ ওভার ১ বলে ২০৬ রানে অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড।

সর্বোচ্চ ৫২ রান আসে গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। তার ছোট ভাই ডেল ফিলিপস করেন ৪১ রান। উদ্বোধনী ব্যাটসম্যান রাচিন রবিন্দ্র, ডেল ও ক্রিস্টিয়ান লিওপার্ড ফিরেন রান আউট হয়ে।

নেপালের জয়ে বড় অবদান দিপেন্দ্র সিং আইরির; ২৪ রানে তিন উইকেট নেন ১৬ বছর বয়সী এই মিডিয়াম পেসার।