২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সাকিবকে চারে নামানো যেত'

মাশরাফি বিন মুর্তজা স্বীকার করছেন, রান তাড়ায় চার নম্বরে নামানো যেত সাকিব আল হাসানকে। তবে পরীক্ষার ম্যাচে পরখ করে দেখতেই মোসাদ্দেক হোসেনকে চারে খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 09:01 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

বুধবার তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের পাহাড় সমান রান তাড়ায় এক সময় ঠিক পথেই ছিল বাংলাদেশ। দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্য সরকার ও সাব্বির রহমানের ঝড়ো জুটিতে এগিয়ে যাচ্ছিল দল। কিন্তু চার নম্বরে নেমে মোসাদ্দেক মেটাতে পারেননি সময়ের চাহিদা।

অভিষিক্ত তরুণ একজন ক্রিকেটারকে অমন গুরুত্বপূর্ণ সময়ে চাপের মধ্যে পাঠানো ঠিক হয়েছিল কিনা, সেই প্রশ্ন উঠছে যৌক্তিকভাবেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি জানালেন, এই পরিস্থিতিতেই মোসাদ্দেকের ব্যাটিং দেখতে চাইছিল দল।

“অবশ্যই সাকিবকে চারে নামানো যেত। তবে সাকিব তো যে কোনো পজিশনেই ব্যাটিং করতে পারে। আমরা দেখতে চেয়েছিলাম, এই পজিশনে ওই পরিস্থিতিতে একটা নতুন ছেলে কেমন করে। আজকে সেটা কাজে লাগেনি, ভবিষ্যতে এই ব্যপারগুলোয় চোখ রাখতে হবে।”

চার নম্বরে নেমে ১৯ বলে ১৫ রান করে মোসাদ্দেক বোল্ড হয়েছেন অনিয়মিত বোলার সিকান্দার রাজাকে রিভার্স সুইপ খেলতে গিয়ে।

পুরনো খবর:

‘বড় শিক্ষা’ মাশরাফির
বড় মঞ্চে এই সাব্বিরকেই চান মাশরাফি
‘৫ পরিবর্তনে হার নয়’
বৃষ্টির সুবিধা নিয়ে মাশরাফি-ওয়ালারের ভিন্নমত
‘খারাপ করেনি আবু হায়দার’
মোসাদ্দেকের সামর্থ্যে মাশরাফির আস্থা