২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইলের বরিশালকে উড়িয়ে দিল আফ্রিদির সিলেট

দু:সময়ের বলয় ভেঙে দুর্দান্ত জয় পেয়েছে সিলেট সুপার স্টার্স। বরিশাল বুলসকে বিপিএলের সবচেয়ে কম রানে গুটিয়ে দিয়ে ম্যাচ জিতেছে ৯ উইকেটে।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 03:32 PM

Updated : 12 Oct 2022, 04:38 PM

পুরনো খবর:

'চাপে' সরে দাঁড়িয়েছেন মুশফিক
সাব্বিরকে সময় নিয়ে খেলার পরামর্শ মাহমুদউল্লাহর
সিলেটের বদলে যাওয়ার রহস্য জানালেন কোচ
গেইলের স্বরূপে ফেরার অপেক্ষায় মাহমুদউল্লাহ
কিপটে বোলিংয়ের রেকর্ড আফ্রিদির
বিপিএলে সর্বনিম্ন রান গেইল সমৃদ্ধ বরিশালের!
‘হ্যাটট্রিক’ হলো না গেইলের
মুশফিক নন, সিলেটের অধিনায়ক আফ্রিদি!

ক্রিস গেইলকে নিয়েও ৫৮ রানে গুটিয়ে যায় বরিশাল। বিপিএলে যেটি সবচেয়ে কম রানের রেকর্ড। সিলেট জিতে যায় ৫২ বল বাকি থাকতেই।

নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমের বদলে এই ম্যাচে সিলেটকে নেতৃত্ব দিয়েছেন শহিদ আফ্রিদি। নেতৃত্বে না থাকলেও খেলছেন মুশফিকও। নেতৃত্ব বদলে যেন বদলে গেল দলের চেহারাও। টুর্নামেন্ট জুড়ে ভীষণ নিষ্প্রভ দলটিই দুর্দান্ত পারফরম্যান্সে চমকে দিল বরিশালকে।

৫৯ রান তাড়ায় প্রথম ওভারেই দিলশান মুনাবিরাকে (০) হারিয়েছিল সিলেট। কিন্ত দ্বিতীয় উইকেটে জুনায়েদ সিদ্দিক ও নুরুল হাসানের ৬২ রানের জুটিতেই জিতে যায় সিলেট। ৩৪ রানে অপরাজিত ছিলেন জুনায়েদ, ২৩ রানে নুরুল।

আগের ছয় ম্যাচের পাঁচটিতেই জিতে উড়ছিল বরিশাল। এই ম্যাচে গেইলকে পেয়ে তারা ছিল আরও উজ্জীবিত। এবারে বিপিএলের একমাত্র সেঞ্চুরিয়ান এভিন লুইসের সঙ্গে গেইলের জুটি বোলারদের ঘুম হারাম করার জন্য ছিল যথেষ্ট। কিন্তু ২২ গজে সেই ঝড় উঠল না।

নিজের আদর্শ ক্রিকেটার, ‘মেন্টর’ গেইলের সঙ্গে ওপেন করার স্বপ্ন পূরণের ইনিংসে বেশিক্ষণ টিকতে পারেননি লুইস। ফিরে গেছেন ১২ রানেই। পরের ওভারে তাকে অনুসরণ করেছেন গেইলও। মোহাম্মদ শহীদকে কাভারের ওপর দিয়ে ছক্কা মারার পরের বলেই ছক্কার পুনরাবৃত্তি করতে চেয়েছিলেন লং অন দিয়ে। কিন্তু ধরা পড়েছেন সীমানায়।

এর পর একের পর এক ব্যাটসম্যানদের আসা-যাওয়া। লুইস ছাড়া দুই অঙ্ক ছুঁতে করতে পেরেছেন শুধু মোহাম্মদ সামি। তার ১৬ রানের ইনিংসটিতেই পঞ্চাশ ছাড়াতে পারে বরিশাল।

এক ওভারেই তিনটি উইকেট নিয়েছেন রবি বোপারা। ৪ ওভারে ১২ রানে ৩ উইকেট তার। ৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন আফ্রিদি। মোহম্মদ শহীদ ও রুবেল হোসেনও নিয়েছেন দুটি করে। সোহেল তানভির নিয়েছেন একটি। আব্দুর রাজ্জাককে বলই হাতে নিতে হয়নি। ১৬ ওভারে ৫৮ রানে শেষ সিলেট।

বিপিএলের তিন আসর মিলিয়েই এটি সর্বনিম্ন রান। গত বিপিএলে চিটাগং কিংসের বিপক্ষে ৬৭ রানে গুটিয়ে গিয়েছিল খুলনা র‌য়্যাল বেঙ্গলস।

এই রান নিয়ে লড়াইও করতে পারেনি বরিশাল। এই ম্যাচ জিতলে শেষ চার নিশ্চিত হয়ে যেত তাদের। এখন বাড়ল অপেক্ষা।