‘হ্যাটট্রিক’ হলো না গেইলের
বিপিএলে অন্য রকম এক হ্যাটট্রিকের সুযোগ ছিল ক্রিস গেইলের সামনে; কিন্তু পারলেন না বিস্ফোরক এই ব্যাটসম্যান!
বিপিএলে আগের দুই আসরেই নিজের প্রথম ম্যাচে শতক করেছিলেন ক্রিস গেইল। তৃতীয়বার আর সেটির পুনরাবৃত্তি করতে পারলেন না। এবারের বিপিএলে প্রথমবার খেলতে নেমে রোববার আউট হয়েছেন ৮ রানে।
বিপিএলের প্রথম আসরের প্রথম ম্যাচটিকেই শতকে রাঙিয়েছিলেন গেইল। বরিশাল বার্নাসের হয়ে খেলেছিলেন সেবার। সিলেট রয়ালসের বিপক্ষে করেছিলেন ৪৪ বলে অপরাজিত ১০১।
সেবার আরও একটি শতক করেছিলেন গেইল। ঢাকা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ১১৬ করেছিলেন ৬১ বলে।
দ্বিতীয় বিপিএলে একটিই ম্যাচ খেলেছিলেন জ্যামাইকান ব্যাটিং দানব। ঢাকায় পা রেখেছিলেন ম্যাচের কয়েক ঘন্টা আগে। কিন্তু ব্যাটিংয়ে ছিল না সেটির ছাপ। সেবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে সিলেট রয়ালসের বিপক্ষে ৫১ বলে ১১৪!
পরের বলে আবার শহীদকে পাঠাতে চাইলেন লং অন গ্যালারিতে। কিন্তু টাইমিংয়ে গড়বড়, শটে জোরও হলো না অতটা। সীমানায় ধরা পড়লেন নাজমুল হোসেনের হাতে।
