২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিক নন, সিলেটের অধিনায়ক আফ্রিদি!

নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমের বদলে বরিশাল বুলসের বিপক্ষে সিলেট সুপার স্টার্সকে নেতৃত্ব দিচ্ছেন শহিদ আফ্রিদি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 02:04 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

সিলেট সুপার স্টার্সের পক্ষ থেকে আগে থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। নেতৃত্বে বদল জানা গেছে টসের সময়ই। বরিশালের মাহমুদউল্লার সঙ্গে সিলেটের হয়ে টস করেন পাকিস্তানের অলরাউন্ডার আফ্রিদি।

টসের পর আফ্রিদি জানান, মুশফিকের অনুরোধেই তিনি নেতৃত্ব দিচ্ছেন।

“সে স্বস্তিবোধ করছিল না। সে দলের মালিককে বলেছে, আমি চাই, শহিদ আফ্রিদি দলের নেতৃত্ব দিক। … মালিক আমাকে অধিনায়কত্ব করতে অনুরোধ করেছে, আমি বলেছি ঠিক আছে।   

এই ম্যাচের আগে এবারের বিপিএলে ৬ ম্যাচে মাত্র একটিতে জিতে পয়েন্ট তালিকার তলানিতে আছে সিলেট।

বিপিএলের প্লেয়ার্স বাই চয়েজ-এ আইকন ক্রিকেটারদের লটারিতে মুশফিককে পাওয়ার পর বরিশালের মালিক বলেছিলেন, মুশফিককেই চেয়েছিলেন তারা।

এবারের বিপিএলে তৃতীয় বিদেশি অধিনায়ক আফ্রিদি। প্রথম থেকেই ঢাকা ডায়নামাইটসকে নেতৃত্ব দিচ্ছেন কুমার সাঙ্গাকারা। আর সাকিব আল হাসান এক ম্যাচ নিষিদ্ধ হলে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন মিসবাহ-উল-হক।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন মুশফিকই, ৬৬টি।

আফ্রিদি নেতৃত্ব দিয়েছেন ৫৮ টি-টোয়েন্টিতে। তবে দেশের বাইরের দলকে নেতৃত্ব দিচ্ছেন এই প্রথম।

পুরনো খবর:

'চাপে' সরে দাঁড়িয়েছেন মুশফিক
সাব্বিরকে সময় নিয়ে খেলার পরামর্শ মাহমুদউল্লাহর
সিলেটের বদলে যাওয়ার রহস্য জানালেন কোচ
গেইলের স্বরূপে ফেরার অপেক্ষায় মাহমুদউল্লাহ