২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উইলিয়ামস, ওয়ালারের উইকেট টার্নিং পয়েন্ট’

ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচ জিততে না পেরে হতাশ এল্টন চিগুম্বুরা। তিনি মনে করছেন, শন উইলিয়ামস ও ম্যালকম ওয়ালারের উইকেট তৃতীয় ম্যাচে বাংলাদেশকে চালকের আসনে নিয়ে আসে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 01:35 AM

Updated : 22 Aug 2022, 01:53 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের কাছে ৬১ রানে হারে জিম্বাবুয়ে। ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক সময়ে অতিথিদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৮৬ রান।

উইলিয়ামস-ওয়ালারের ৫৯ রানের জুটি সান্ত্বনার জয়ের স্বপ্ন দেখাচ্ছিল জিম্বাবুয়েকে। পরপর দুই ওভারে থিতু হওয়া দুই ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর আরেকটি হার এড়াতে পারেনি অতিথিরা।

৩৬তম ওভারে আল আমিন হোসেনের বলে নাসির হোসেনের চমৎকার ক্যাচে পরিণত হয়ে ফিরে যান ৪০ বলে ৪৩ রান করা ওয়ালার। পরের ওভারে ৬৪ রান করা উইলিয়ামসকে বিদায় করেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

চিগুম্বুরা জানান, শুরুতে দ্রুত উইকেট হারানোয় পরপর দুই ওভারে ওয়ালার-উইলিয়ামসকে হারানোর ধাক্কা সামাল দিতে পারেননি তারা।

“আমি মনে তাদের (ওয়ালার, উইলিয়ামস) আউট বাংলাদেশকে খেলায় ফেরায়।”

পুরনো খবর:

মুস্তাফিজের নতুন ইতিহাস
বাংলাদেশের পরের ওয়ানডে প্রায় এক বছর পর!
নতুনদের জন্য মুস্তাফিজকে খেলা অসম্ভব!
‘অনেক বড় বোলারের রেকর্ড ভাঙবে মুস্তাফিজ’
ম্যাচ সেরা হওয়ায় অবাক তামিম
ইংল্যান্ডের আরেকটু কাছে বাংলাদেশ
নাসির বলেছিলেন বলেই ৫ স্লিপ, ৩ গালি!
বাংলাদেশের ওয়ানডে দলই খেলবে টি-টোয়েন্টি
ইমরুলের প্রশংসায় তামিম
'উইকেট তিনশ রানের ছিল না'