২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরুলের প্রশংসায় তামিম

সৌম্য সরকারের চোটে হঠাৎ করেই দলে এসেছিলেন ইমরুল কায়েস। সাকিব আল হাসান মাঝ পথেই চলে যাওয়ায় শেষ দুই ওয়ানডেতে খেলার সুযোগ হয় এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের। সুযোগ দুই হাতে কাজে লাগিয়েছেন এই তিনি, টানা দুই ম্যাচে করেছেন অর্ধশতক। স্বাভাবিকভাবেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন উদ্বোধনী জুটির সঙ্গী তামিম ইকবাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 12:25 AM

Updated : 22 Aug 2022, 01:53 PM

রানের দিক থেকে ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে সফল জুটি তামিম-ইমরুলের। কোনো শত রানের জুটি না থাকার আক্ষেপ ছিল তাদের। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৭ রানের দারুণ এক জুটিতে সেই আক্ষেপ ভুলেছেন তারা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানান, ইমরুলের সঙ্গে ব্যাটিং বরাবরই উপভোগ করেন তিনি।

“টেস্টে ওর সাথে অনেক দিন ধরে খেলে আসছি। ওর সঙ্গে আমার রেকর্ডও ভালো। ওয়ানডেতে মনে হয়, আমাদের এক হাজারেরও বেশি রান আছে। ওর সঙ্গে ব্যাটিং উপভোগ করি।”

এখন টেস্টে তামিম-ইমরুল নিয়মিত জুটি হলেও ওয়ানডেতে সৌম্যর সঙ্গে ইনিংস উদ্বোধন করেন তামিম। ক্যারিয়ারের শুরুতে ওয়ানডেতেই তামিমের নিয়মিত সঙ্গী ছিলেন ইমরুল।

তামিম জানান, দীর্ঘ দিন এক সঙ্গে খেলায় একটা ভালো বোঝাপড়া হয়ে গেছে, “এমন সময় আসে যখন টাইমিং ভালো হয় না। ক্রিজে ও কোনো সমস্যায় পড়লে আমি কিছু বললে সেটা শোনে। আবার আমার বেলায়ও তাই হয়।”

জিম্বাবুয়ে সিরিজের আগে ৫৬ ম্যাচে ইমরুলের ব্যাট থেকে এসেছিল ১৪টি ছক্কা। আর এবার দুই ম্যাচেই এই বাঁহাতি ব্যাটসম্যান হাঁকিয়েছেন ছয়টি ছক্কা। তবে তামিম ইমরুলের ব্যাটিংয়ে কোনো পরিবর্তন দেখছেন না। তিনি জানান, বরাবর এভাবেই খেলে এসেছেন তার সঙ্গী।

“ছয় ও সব সময় মারত। আমি কোনো পরিবর্তন দেখি নি। সে তার স্বাভাবিক খেলা খেলছে। যখন এক জন খেলোয়াড়ের জায়গা পাকা হয়ে যায় তখন সে তার সেরাটা দিতে পারে। একাদশে ইমরুলের জায়গা এখনও পাকা হয় নি। সৌম্য খুব ভালো করেছে। তারপরও এসে দুইটা ম্যাচে ভালো করা… চমৎকার ব্যাটিং করেছে ইমরুল।”

পুরনো খবর:

মুস্তাফিজের নতুন ইতিহাস
বাংলাদেশের পরের ওয়ানডে প্রায় এক বছর পর!
নতুনদের জন্য মুস্তাফিজকে খেলা অসম্ভব!
‘অনেক বড় বোলারের রেকর্ড ভাঙবে মুস্তাফিজ’
ম্যাচ সেরা হওয়ায় অবাক তামিম
ইংল্যান্ডের আরেকটু কাছে বাংলাদেশ
নাসির বলেছিলেন বলেই ৫ স্লিপ, ৩ গালি!
বাংলাদেশের ওয়ানডে দলই খেলবে টি-টোয়েন্টি
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে মাশরাফির স্বস্তি