২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের আরেকটু কাছে বাংলাদেশ

জিম্বাবুয়ে সিরিজ থেকে ১ রেটিং পয়েন্ট পেয়ে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ছয়ে থাকা ইংল্যান্ডের আরেকটু কাছাকাছি গেল সাতে থাকা বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 08:58 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

এই সিরিজ থেকে বাংলাদেশের সর্বোচ্চ প্রাপ্তির সুযোগ ছিল এই ১ পয়েন্টই। সিরিজ শুরুর আগে সাতে খাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৬। দশে থাকা জিম্বাবুয়ের পয়েন্ট ছিল ৪৬। এত নিচে থাকা দলের সঙ্গে সিরিজ বলে বাংলাদেশের পাওয়ার ছিল সামান্য, হারানোর ছিল বেশি।

প্রথম দুই ম্যাচেই সিরিজ জিতে নেওয়া বাংলাদেশ শেষ ম্যাচটি হারলেও হারাতে হতো দুটি রেটিং পয়েন্ট। কিন্তু সেটা হতে দেয়নি মাশরাফির বাংলাদেশ। ৩-০তে জিতে প্রাপ্য ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। রেটিং পয়েন্ট এখন ৯৭। ছয়ে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১০০।

বাংলাদেশের সিরিজ শেষ। হারানোর আছে এবার ইংল্যান্ডের। বুধবারই পাকিস্তানের বিপক্ষে শুরু হওয়া ওয়ানডে সিরিজ ইংলিশরা ৪-০ তে হারলে বাংলাদেশ উঠে যাবে ছয়ে!

পুরনো খবর:

বাংলাদেশের পরের ওয়ানডে প্রায় এক বছর পর!
নতুনদের জন্য মুস্তাফিজকে খেলা অসম্ভব!
বাংলাদেশের ওয়ানডে দলই খেলবে টি-টোয়েন্টি