২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ সেরা হওয়ায় অবাক তামিম

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ম্যাচ সেরার পুরস্কার পেয়ে অবাক হয়েছেন তামিম ইকবাল। এই উদ্বোধনী ব্যাটসম্যান ভেবেছিলেন, সেরার পুরস্কার পাবেন পাঁচ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 12:13 AM

Updated : 22 Aug 2022, 01:53 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে তামিম, ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহর অর্ধশতকে ৯ উইকেটে ২৭৬ রান করে বাংলাদেশ। মুস্তাফিজের দারুণ বোলিংয়ে ৪৩ ওভার ৩ বলে ২১৫ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

৬১ রানে ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে ৭৩ রান করা তামিম জানান, তিনি ভেবেছিলেন অন্য কোনো পুরস্কার পেতে পারেন তিনি।

“একটু বিস্মিত হয়েছি। আসলে আমরা জানি, পাঁচ উইকেট বেশি ‘ডিজার্ভ’ করে। মনে হচ্ছিল, দ্বিতীয় কোনো পুরস্কার পাব।”

নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্টির কথা জানান সিরিজে ৪৪ গড়ে ১৩২ রান করা তামিম।

“আমি মনে করি, আমি তিন ম্যাচেই সুন্দর ব্যাটিং করছিলাম। কিন্তু বড় স্কোর করতে পারিনি। আজকেও একটা সুযোগ ছিল বড় স্কোর করার। কিন্তু দূর্ভাগ্যবশত আউট হয়ে গিয়েছি। কিন্তু ভালো ব্যাটিং করেছি।”

একটি শতকসহ ৫২ গড়ে ১৫৬ রান করা মুশফিকুর রহিম জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। তামিম জানান, একশ’ করলে সিরিজ জেতার পুরস্কার পাওয়ার কথা ভাবতেন তিনি।

“একশ’ করলে (সিরিজ সেরার পুরস্কার পাওয়া কথা) ভাবতাম। যেহেতু করিনি, তাই ভাবছি না। সিরিজে একমাত্র একশ’ ওর হয়েছে তাই এটা ওর প্রাপ্য।”

পুরনো খবর:

আবার হোয়াইটওয়াশের তৃপ্তি বাংলাদেশের
ইংল্যান্ডের আরেকটু কাছে বাংলাদেশ
‘অনেক বড় বোলারের রেকর্ড ভাঙবে মুস্তাফিজ’
নাসির বলেছিলেন বলেই ৫ স্লিপ, ৩ গালি!
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে মাশরাফির স্বস্তি
মুস্তাফিজের নতুন ইতিহাস
নতুনদের জন্য মুস্তাফিজকে খেলা অসম্ভব!
বাংলাদেশের ওয়ানডে দলই খেলবে টি-টোয়েন্টি
বাংলাদেশের পরের ওয়ানডে প্রায় এক বছর পর!