২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'উইকেট তিনশ রানের ছিল না'

সিরিজের সব ম্যাচেই জিম্বাবুয়েকে হারালেও কোনোটিতেই তিনশ’ রানের সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এর কারণ হিসেবে দেখছেন মিরপুরের উইকেটকেই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 12:38 AM

Updated : 22 Aug 2022, 01:53 PM

জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডেই হয় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচে ৯ উইকেটে ২৭৩ রান করে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে ২৪১ রান করে মাশরাফি বিন মুর্তজার দল। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯ উইকেটে ২৭৬ রান করে বাংলাদেশ।

প্রথম ম্যাচে ১৪৫, পরেরটিতে ৫৮ ও তৃতীয় ওয়ানডেতে ৬১ রানে জেতে স্বাগতিকরা।

বুধবার তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে হারানোর পর সংবাদ সম্মেলনে ম্যাচ সেরা তামিমের কাছে জানতে চাওয়া হয়, কোনো ম্যাচেই তিনশ’ করতে না পারায় তাদের মধ্যে কোনো হতাশা আছে কি না।

“আমার কাছে মনে হয় না, কোনো ম্যাচেই তিনশ’ রানের উইকেট ছিল। এগুলো ছিল ২৭০/২৮০ রানের উইকেট।”

১৪৭ রানের উদ্বোধনী জুটিতে তৃতীয় ওয়ানডেতে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। ইমরুল কায়েসের সঙ্গে এই জুটি উপহার দেওয়া তামিম মনে করেন, বুধবারের ম্যাচে তিনশ’ রান করার সুযোগ ছিল তাদের।

“আজকে একটা সুযোগ ছিল। কিন্তু একটা জায়গায় ভুল করেছি। এসব জায়গায় উন্নতি করতে হবে।”

তিনশ’ রানের সংগ্রহ গড়তে না পারার পেছনে ব্যাটসম্যানদের শতক করতে না পারাকেও বড় করে দেখছেন তামিম, “তিন খেলায় একশ’ হয়েছে একটা। বাকিগুলোতে ৬০/৭০ রান হয়েছে। একটা একশ’ কিংবা দুই-তিন জনের ফিফটি হলে তিনশ’ হয়ে যেত।”

এখন শেষ ১০ ওভারে পাঁচজন ফিল্ডার বাইরে থাকায় শেষের দিকে দ্রুত রান তোলা একটু কঠিন হয়ে গেছে বলে মনে করেন তিনি।

পুরনো খবর:

মুস্তাফিজের নতুন ইতিহাস
বাংলাদেশের পরের ওয়ানডে প্রায় এক বছর পর!
নতুনদের জন্য মুস্তাফিজকে খেলা অসম্ভব!
‘অনেক বড় বোলারের রেকর্ড ভাঙবে মুস্তাফিজ’
ম্যাচ সেরা হওয়ায় অবাক তামিম
ইমরুলের প্রশংসায় তামিম
ইংল্যান্ডের আরেকটু কাছে বাংলাদেশ
নাসির বলেছিলেন বলেই ৫ স্লিপ, ৩ গালি!
বাংলাদেশের ওয়ানডে দলই খেলবে টি-টোয়েন্টি
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে মাশরাফির স্বস্তি