বল হাতে ওমান অধিনায়কের রেকর্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2021 06:14 PM BdST Updated: 17 Oct 2021 06:53 PM BdST
-
উইকেট উদযাপন করছেন জিশান মাকসুদ (বাঁয়ে)। ছবি: আইসিসি।
বোলিংয়ে এসেই প্রতিপক্ষ অধিনায়কের ঝড়ের মুখে পড়েন জিশান মাকসুদ। পরে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ান ওমান অধিনায়ক। চার উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে গড়েন দারুণ এক কীর্তি।
পাপুয়া নিউ গিনির বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়ে বল হাতে আলো ছড়ান জিশান। ঘাসের ছোঁয়া থাকা উইকেটে ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ৪ উইকেট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অধিনায়কদের সেরা বোলিংয়ের রেকর্ডে তিনি বসেন ড্যানিয়েল ভেটোরির পাশে। ২০০৭ আসরে ভারতের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন নিউ জিল্যান্ডের কিংবদন্তি স্পিনার।
রোববার ওমান অধিনায়কের শুরুটা মোটেও ভালো ছিল না। বাঁহাতি এই স্পিনার ত্রয়োদশ ওভারে আক্রমণে এসে শেষ দুই বলে আসাদ ভালার চার-ছক্কায় দেন ১১ রান।
ষোড়শ ওভারে ফিরে করেন দুর্দান্ত বোলিং। ওই ওভারেই ১ রান দিয়ে নেন তিন উইকেট। প্রথম বলেই দারুণ ডেলিভারিতে বোল্ড করে দেন নরমান ভানুয়াকে। এক বল পর রিভার্স সুইপ খেলে থার্ড ম্যানে সহজ ক্যাচ দেন সেসে বাউ। আর ওভারের পঞ্চম বলে পয়েন্টে ক্যাচ দেন কিপলিন ডরিগা।
অষ্টাদশ ওভারে আক্রমণে এসে ডেমেইন রাভু্কে ফিরিয়ে পূর্ণ করেন ৪ উইকেট; লং অনে ক্যাচ দেন রাভু। সেই ওভার থেকে আসে ৩ রান। আর ইনিংসের শেষ ওভারে ৫ পাঁচ রান দিয়ে শেষ করেন নিজের স্পেল।
প্রথম দুই ওভারে শূন্য রানে দুই উইকেট হারিয়ে শুরুটা খারাপ হলেও অধিনায়ক আসাদ ভালার ৫৬ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ১২৯ রানের পুঁজি গড়ে পাপুয়া নিউ গিনি।
-
পিএনজিকে উড়িয়ে বিশ্বকাপ শুরু ওমানের
-
বল হাতে ওমান অধিনায়কের রেকর্ড
-
ছক্কায় আসরের প্রথম ফিফটি ভালার
-
গেইল-রাসেল নন, মাহমুদউল্লাহর স্বাদ উইলিয়ামসনের রেসিপিতে
-
‘ডু ইট ফর কোহলি’
-
ওমানের ২২ গজে সবুজ ঘাসে রান হাসে?
-
বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
-
দুর্ভাবনার নাম মুশফিক, ভরসার নাম মুশফিক
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১
সর্বাধিক পঠিত
- ফেইসবুকের নিষিদ্ধ তালিকায় ‘বাংলাদেশ সংশ্লিষ্ট’ সাত নাম
- ফেনীতে ব্যাপক সংঘর্ষ, দোকান ভাংচুর, ওসিসহ আহত ৪০
- নোয়াখালীর হামলার পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার
- সংখ্যালঘুদের ‘দেশ ছাড়া’ করতেই ‘পরিকল্পিত’ হামলা: রানা দাশগুপ্ত
- ‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
- রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে হারাল লেস্টার, জিতল ম্যানসিটি
- মাগুরায় ৪ খুন: আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ
- নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম
- বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
- টিভি সূচি (রোববার, ১৭ অক্টোবর ২০২১)





