ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর চালু
“কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালুর ফলে কাউন্টারে লেনদেন আরও দ্রুত, সহজ এবং স্বাচ্ছন্দ্যময় হয়েছে,” বলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান।
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন চালু হয়েছে।
বৃহস্পতিবার ইসলামী ব্যাংক ফাউন্ডেশন মিলনায়তনে মতবিনিময় সভা শেষে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন উদ্বোধন করা হয় বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান মো. জহির হোসেন বলেন, “ক্যাশলেস বাংলাদেশ এবং ডিজিটাল লেনদেন কেবল সময়ের দাবি নয়, বরং এটি আধুনিক ও দক্ষ অর্থনীতি গঠনের মূল ভিত্তি। বাংলাদেশ ব্যাংকের যুগোপযোগী উদ্যোগ বাংলা কিউআরের মাধ্যমে স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ বহনের ঝামেলা ও ভোগান্তি কমছে। কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালুর ফলে কাউন্টারে লেনদেন আরও দ্রুত, সহজ এবং স্বাচ্ছন্দ্যময় হয়েছে।”
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন, পরিচালক এএনএম মঈনুল কবির, অতিরিক্ত পরিচালক মো. পারভেজ আনজাম মুনীর ও মোহাম্মদ মঈন উদ্দিন এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে এম মুনিরুল আলম আল-মামুন, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. মাকসুদুর রহমান, আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
