‘উপায় উন্মাদনা’ ক্যাম্পেইনে গ্রাহক জিতলেন রাইডু বাইক
গ্রাহকদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে বিভিন্ন পুরস্কারভিত্তিক ক্যাম্পেইনটি চলছে গত ৪ অক্টোবর থেকে; চলবে অনির্দিষ্ট কালের জন্য।
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘উপায়’ অ্যাপ চালু করেছে ‘উপায় উন্মাদনা’ ক্যাম্পেইন। সেখানে লেনদেন করেই রাইডু বাইক জিতেছেন ব্রাহ্মণবাড়িয়ার এক গ্রাহক।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইনে বাইক জয়ী ব্রাহ্মণবাড়িয়ার আবু মুসা ভূঁইয়ার হাতে পুরস্কারটি তুলে দেন উপায় কর্মকর্তারা।
গ্রাহকদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে বিভিন্ন পুরস্কারভিত্তিক ক্যাম্পেইনটি চলছে গত ৪ অক্টোবর থেকে; চলবে অনির্দিষ্ট কালের জন্য।
উপায় কর্তৃপক্ষ বলছে, ক্যাম্পেইন কবে শেষ হবে তা এক মাস আগে ঘোষণা দিয়ে গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে।
শর্ত অনুযায়ী নতুন গ্রাহক হিসেবে সর্মনিম্ন লেনদেন ৫০০ টাকা এবং উপায় গ্রাহক হিসেবে ১ হাজার টাকা লেনদেন করে যে কেউ এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবে। ক্যাম্পেইনে প্রতিদিন ১০ হাজার টাকা জেতার সুযোগ রয়েছে।
সেই সঙ্গে ১৫ দিনে সর্বোচ্চ মোট যোগ্য লেনদেনকারী উপায় গ্রাহক একটি বাইক অথবা উপায় কর্তৃক এককভাবে নির্ধারিত অন্য যেকোনো পুরস্কার জিততে পারবেন।
সম্পূর্ণ ক্যাম্পেইন জুড়ে সর্বোচ্চ মোট যোগ্য লেনদেনকারী গ্রাহক পাবেন একটি গাড়ি জেতার সুযাগ।
