ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনীর নিবন্ধন চলছে
নিবন্ধন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।
নরসিংদীর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে নিবন্ধন শুরু হয়েছে।
শুক্রবার বিকালে ইউরিয়া সার কারখানা কলেজ প্রাঙ্গণে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক, স্কুলের ১৯৭৭ ব্যাচের শিক্ষার্থী আবু ছাইদ।
প্রতিষ্ঠানটির সব ব্যাচের অংশগ্রহণে আগামী ২৫ ডিসেম্বর পুনর্মিলনীর অনুষ্ঠান হবে বলে আয়োজক কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
২১ বছর পর এ পুনর্মিলনী হচ্ছে। নিবন্ধন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।
আয়োজক কমিটির সদস্য সচিব এপিএসসিএল এর উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ এনামুল হক বলেন, www.reunion.uskcalumni.org ওয়েবসাইটের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন।
