Published : 12 May 2026, 09:14 PM
নতুন চার মডেলের ‘স্মার্ট ওয়াশিং মেশিন’ বাজারে এনেছে ওয়ালটন, যার একটিতে থাকছে কৃত্রিম বুদ্ধিমতার (এআই) ফিচার।
এআই ফিচারের ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার এই ‘টপ-লোডিং ওয়াশিং মেশিন’ কাপড়ের ধরন ও ওজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ওয়াশ সেটিং নির্বাচন করবে।
এর ফলে ব্যবহারকারীরা ‘আরও স্মার্ট ও ঝামেলামুক্ত কাপড় ধোয়ার অভিজ্ঞতা’ পাব্নে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন মডেলগুলোর মধ্যে একটি হল ‘ফ্রন্ট-লোডিং সিস্টেমের’ ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার ‘স্টেইন ওয়াশ ফিচার’ সম্বলিত ওয়াশিং মেশিন। এছাড়া ৮ কেজি ধারণক্ষমতার ‘স্টিম ওয়াশ ফিচারসহ’ একটি এবং ১২ কেজি ধারণক্ষমতার ‘ওয়াশার-ড্রায়ার কম্বো’ ফিচারের একটি মডেল রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে দুটি মডেলের ওয়াশিং মেশিনে রয়েছে ‘ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ’ মোটর, যা একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয় করে এবং কম শব্দে দীর্ঘস্থায়ী পারফরমেন্স নিশ্চিত করে।
মঙ্গলবার ঢাকায় ওয়ালটন করপোরেট অফিসে নতুন মডেলের এসব ওয়াশিং মেশিন উদ্বোধন করেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ওয়ালটন ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী জয়া আহসান।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ওয়ালটন হাই-টেকের সিএমও জোহেব আহমেদ বলেন, “আধুনিক জীবনযাত্রার চাহিদা ও স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের প্রতি গ্রাহকদের আগ্রহ বিবেচনায় রেখেই নতুন মডেলগুলো বাজারে আনা হয়েছে। উদ্ভাবনী প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স এবং আন্তর্জাতিক মানের ফিচারের সমন্বয়ে নতুন এই ওয়াশিং মেশিনগুলো দেশের বাজারে নতুন মাত্রা যোগ করবে।”
অভিনেত্রী জয়া আহসান বলেন, “প্রতিনিয়ত সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ সাশ্রয়ী দামের নতুন নতুন মডেলের ওয়াশিং মেশিন ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে ওয়ালটন।”
ওয়াশিং মেশিনসহ ওয়ালটনের পণ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টির বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা বাংলাদেশের জন্য ‘অত্যন্ত গর্বের’ বলে মন্তব্য করেন তিনি।