১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ার ইস্পাতের ‘বি ৬০০ ডি-আর’ রড বাজারে

“নিরাপদ আবাসন, স্মার্ট কনস্ট্রাকশন প্রযুক্তির মাধ্যমে নির্মাণ খাতের নতুন সম্ভাবনা তৈরি করবে এ রড,” বিজ্ঞপ্তিতে বলেছে আনোয়ার ইস্পাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 09:49 PM

Updated : 17 Nov 2026, 09:49 PM

আনোয়ার ইস্পাত বাজারে এনেছে ‘বি ৬০০ ডি-আর’ রড।

রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে সম্প্রতি ‘প্রথম রিয়েল এস্টেট ইনোভেশন সামিটে’ এটি উদ্বোধন করা হয় বলে মঙ্গলবার কোম্পানি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “নিরাপদ আবাসন, স্মার্ট কনস্ট্রাকশন প্রযুক্তির মাধ্যমে নির্মাণ খাতের নতুন সম্ভাবনা তৈরি করবে এ রড।”

আনোয়ার গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফুরকান এন হোসেন রড উদ্বোধন করে বলেন, “এটি স্ট্রাকচারাল ডিজাইনকে আরও সুনির্দিষ্ট ও সাশ্রয়ী করার পাশাপাশি কাঠামোর নিরাপত্তা নিশ্চিত করবে।”

রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সম্মেলনে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন টেকসই নগরায়ন, স্বচ্ছতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার নিয়ে কথা বলেন।

‘বিল্ডিং দ্য ফিউচার- রিয়েল এস্টেট অ্যান্ড মেটেরিয়ালস ইনোভেশন’ বিষয়ে বক্তব্য দেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চিফ মার্কেটিং অফিসার গালিব মোহাম্মদ। প্যানেল আলোচনায় অংশ নেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক রকিব আহসান, কনকর্ড রিয়েল এস্টেট লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (ডিজাইন) ফয়সাল আহমেদ এবং শান্তা হোল্ডিংস লিমিটেডের চিফ সেলস অফিসার শিহাব আহমেদ। সেশন সঞ্চালনা করেন স্থপতি খুরশীদ আলমেহের।

এছাড়া রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট মো. আলী আফজাল, টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের পরিচালক তাসনোভা মাহবুব সালাম, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ফ্লিক বাংলাদেশের ফাউন্ডার ও সিইও শাহ কামাল সম্মেলনে উপস্থিত ছিলেন।