১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঢাকার রেডিসন ব্লুতে ট্রাস্ট ব্যাংকের উপ-শাখা চালু

ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন আল মোরশেদ আনুষ্ঠানিকভাবে উপ-শাখাটির উদ্বোধন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 12:26 AM

Updated : 14 Oct 2026, 12:26 AM

ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে নতুন উপ-শাখা চালু করল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন আল মোরশেদ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উপ-শাখাটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দিয়েছে ব্যাংকটি।

উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গ্রাহকরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপ-শাখাটির মাধ্যমে আশপাশের এলাকার ব্যক্তি গ্রাহক, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং অন্যান্য গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং পণ্য ও সেবার বিস্তৃত পরিসর নিশ্চিত করা হবে।