২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমকাল সম্পাদক করোনাভাইরাস আক্রান্ত

দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 06:47 PM

Updated : 18 Aug 2022, 03:12 PM

রোববার তার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে  সমকালের প্রধান প্রতিবেদক লোটন একরাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন উনি একটি স্পেশালাইজড হাসপাতালের একজন ডাক্তারের আন্ডারে আছেন। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বাসায়ই চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে বেশ ভালো।”

এছাড়া সমকালের নগর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরীও করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন লোটন একরাম।

তিনি বলেন, “শাহেদ চৌধুরী কিছু দিন আগেই আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। এখন তার শারীরিক অবস্থা ভালো আছে। মঙ্গলবার আবার টেস্ট করা হবে। ফল নেগেটিভ এলে হয়ত হাসপাতাল থেকে ছাড়া পাবেন।”

সারা দেশে প্রায় ৪০০ সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ জানিয়েছেন।

তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্য মতে প্রায় চারশ সাংবাদিকের করোনাভাইরাস পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে।”

জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের নমুনা পরীক্ষার সুযোগ রয়েছে।