২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে ঢাকায় আরেক পুলিশের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর পুলিশের আরেকজন সদস্যের মৃত্যু হয়েছে।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2020, 08:14 PM

Updated : 18 Aug 2022, 03:03 PM

বৃহস্পতিবার দুপুরে মারা যাওয়া নায়েক আল মামুনুর রশীদ (৪৩) মহানগর পুলিশের পরিবহন শাখায় কর্মরত ছিলেন।

তাকে নিয়ে করোনাভাইরাসে প্রাণ হারানো পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়াল ১১ জনে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, মামুনুর রশীদের বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে। তিনি ঢাকার মাদারটেক এলাকায় থাকতেন। তার চার সন্তান রয়েছে।

“তিনি বাসায় হোম কোয়ারেন্টিনে ছিলেন। গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন বুধবার ফলাফলে পজিটিভ আসে।”

সোহেল রানা বলেন, “মামুনুর রশীদকে সুস্থ করে তুলতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল।”