২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কোটা বিরোধীদের হামলায় ঢাবির ৫ শিক্ষক আহত

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2024, 05:43 PM

Updated : 26 Aug 2026, 10:01 AM

কোটাবিরোধী আন্দোলনকারীদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পাঁচ সদস্য আহত হয়েছেন।

আহত শিক্ষকরা হলেন-অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. আব্দুল মুহিত, সহযোগী অধ্যাপক ড. ফারজানা আহমেদ (শান্তা), সহযোগী অধ্যাপক ড. হাসান ফারুক এবং সহকারী অধ্যাপক ইমামুল হক সরকার টিটু।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে আন্দোলেনকারীরা তাদের উপর হামলা করেন বলে জানান প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান।

আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রক্টরিয়াল বডির শিক্ষকরা শহীদ মিনার এলাকায় বহিরাগতদের তাড়াতে গেলে তাদেরকে ধাওয়া করেন আন্দোলনকারীরা। পরে কিছু শিক্ষার্থীর লাঠিপেটায় তারা পিছু হটেন। শিক্ষকদের কয়েকজনের মাথায় আঘাত লেগেছে।