ঢাবি মার্কেটিং অ্যালামনাইয়ের নেতৃত্বে আশরাফুল-রাফিক
২০২৫-২০২৭ মেয়াদের জন্য সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আশরাফুল ইসলাম চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন তাদের নবম বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য কার্য নির্বাহী কমিটি ঘোষণা করেছে।
এতে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আশরাফুল ইসলাম চৌধুরী। সাধারণ সম্পাদক হয়েছেন খন্দকার মো. রাফিক হাসান এবং এম এ হানিফ হয়েছেন সাংগঠনিক সম্পাদক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে শুক্রবার অনুষ্ঠিত নবম বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাহী কমিটিতে সদস্য আছেন ৫১ জন। যারা অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা এবং মার্কেটিং পেশার অগ্রগতিতে অবদান রাখার লক্ষ্যে কাজ করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ প্রতিষ্ঠা পেয়েছে ১৯৭৪ সালে এবং ১৯৯৬ সালে মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করে।
অ্যাসোসিয়েশন নানা প্রজন্মের সাবেক শিক্ষার্থীদের একত্রিত করে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
