২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পদ্ধতির সঙ্গে গ্রেড পয়েন্ট সমম্বয়ের দাবি ঢাবির ২ ব্যাচের শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের দশম ও একাদশ ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন ঘোষিত গ্রেডিং পয়েন্টের সঙ্গে তাদের গ্রেড পয়েন্ট সমম্বয় করার দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 01:48 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের দশম ও একাদশ ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন ঘোষিত গ্রেডিং পয়েন্টের সঙ্গে তাদের গ্রেড পয়েন্ট সমম্বয় করার দাবি জানিয়েছেন। সোমবার শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের একটি স্মারকলিপি দেওয়ার মাধ্যমে এ দাবি জানান। শিক্ষার্থীরা স্মারকলিপিতে বলেন, জাহাঙ্গীরনগর ও খুলনা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই পুরনো পদ্ধতির গ্রেডকে নতুন ঘোষিত গ্রেডিং পদ্ধতির সঙ্গে মিলিয়ে বদলানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কাজল আব্দুল্লাহ জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন ঘোষিত গ্রেডিং পদ্ধতির সঙ্গে পুরনোদের গ্রেডের সমম্বয় করার বিষয়ে উপাচার্য বানিজ্য অনুষদের ডীনের সঙ্গে কথা বলবেন বলে তাদের আশ্বাস দিয়েছেন। একাদশ ব্যাচের গ্রেডিং পদ্ধতিতে 'এ মাইনাস গ্রেড' ছিলো সিজিপিএ ৩ পয়েন্ট ৬৭। এটা নতুন বিন্যস্ত পদ্ধতিতে হয়েছে সিজিপিএ ৩ পয়েন্ট ৫০। আবার ওই ব্যাচের 'এ গ্রেড' ছিলো সিজিপিএ- ৪ এ। তবে নতুন গ্রেডিং এ 'এ গ্রেড' হচ্ছে ৩ পয়েন্ট ৭৫। আর সিজিপিএ ৪ এ নতুন করে 'এ প্লাস' গ্রেড করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করছেন, নতুন গ্রেডিং পদ্ধতিতে তারা চাকরির বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএইচ/২০০০ ঘ.