১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জগন্নাথে ছাত্রশিবিরের নেতৃত্বে আসাদুল-রিয়াজুল

শুক্রবার সকাল ১০টায় ছাত্রশিবিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

জগন্নাথে ছাত্রশিবিরের নেতৃত্বে আসাদুল-রিয়াজুল
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. আসাদুল ইসলাম এবং মো. রিয়াজুল ইসলাম এসেছেন সেক্রটারির দায়িত্বে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2025, 04:08 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. আসাদুল ইসলাম।

এছাড়া সেক্রেটারি পদে মো. রিয়াজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল আলিম আরিফ মনোনীত হয়েছেন।

শুক্রবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রশিবিরের ফেইসবুক পেইজে পোস্ট দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জগন্নাথের ইতিহাসের শিক্ষার্থী আসাদুল ২০২৪ সেশনের কমিটির সেক্রেটারি পদে ছিলেন। আর নবনির্বাচিত সেক্রেটারি রিয়াজুল ওই কমিটির অফিস সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “শুক্রবার সকাল ১০টায় ছাত্রশিবিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচিত করতে সমাবেশে কেন্দ্রীয় সভাপতির সই করা ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। “

ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সর্বোচ্চ ভোট পাওয়া আসাদুলের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ।

এছাড়াও কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক নাঈম তাজওয়ার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি ইকবাল হোসাইন শিকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।