১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এমআইএসটিতে জিপিএইচ ইস্পাতের ‘টেকনিক্যাল সেমিনার’

এমআইএসটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকরা এ সেমিনারে অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 01:34 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ক্যাম্পাসে ‘কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস টেকনোলজি ফর দ্য প্রোডাকশন অব কনস্ট্রাকশন স্টিল’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে জিপিএইচ ইস্পাত।

এমআইএসটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকরা এ সেমিনারে অংশ নেন।

গবেষণা সহযোগিতা বৃদ্ধি, পেশাদার সম্পর্ক গড়ে তোলা এবং অ্যাকাডেমিক গতিশীলতার সুযোগ তৈরি করার লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সেমিনারটি আয়োজন করা হয় বলে জিপিএইচ ইস্পাতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এমআইএসটির পিএসসি কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব উলংগংয়ের সিনিয়র লেকচারার আজিজ আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার শাকিল আহমেদ, জিপিএইচ ইস্পাতের ডিরেক্টর (স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন) সালেহীন মুসফিক সাদাফ, টেকনিক্যাল ডিরেক্টর মাদানী এম ইমতিয়াজ হোসেন, হেড অব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সেমিনারে সূচনা বক্তব্য দেন প্রকৌশলী মাদানী এম ইমতিয়াজ হোসেন।

সাইফুল ইসলাম জিপিএইচ ইস্পাতের উৎপাদন এবং ফ্যাব্রিকেশনের উপর প্রযুক্তিগত উপস্থাপনা দেন। এবং কার্বন ফুটপ্রিন্ট কমাতে কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসের প্রযুক্তি এবং এর ভিত্তিতে উচ্চ শক্তির ইস্পাত উদ্ভাবন সম্পর্কে বক্তব্য রাখেন।

লেফটেন্যান্ট কর্নেল খন্দকার শাকিল আহমেদ জিপিএইচ কোয়ান্টাম বি৬০০সি-আর নিয়ে চলমান এবং সম্ভাব্য গবেষণা সম্পর্কে তার অভিজ্ঞতা তুলে ধরেন।

আজিজ আহমেদ ‘কমিউনিটি ড্রিভেন থ্রি-ডি প্রিন্টিং মাইক্রো-ফ্যাক্টরি এইমস টু ডেমোক্রেটাইজ প্লাষ্টিক রিসাইক্লিং’ নিয়ে তার গবেষণা কাজের একটি প্রযুক্তিগত উপস্থাপনা দেখান।