১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুইডেনের বোরাস ইউনিভার্সিটির সঙ্গে শিক্ষা বিনিময় চুক্তি বিইউএফটির

দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়সহ যৌথ গবেষণার সুযোগ তৈরি হবে এই চুক্তির ফলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 09:39 PM

Updated : 13 Jun 2023, 09:39 PM

শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, গবেষণা ও প্রশিক্ষণ সহযোগিতার লক্ষ্যে সুইডেনের ইউনিভার্সিটি অব বোরাসের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশের বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইউএফটি জানিয়েছে, ইউনিভার্সিটি অব বোরাস- এর উপাচার্য মাথস টিনসটেন এবং বিইউএফটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শফিউল ইসলাম মহিউদ্দিন গত ৯ জুন এই সমঝোতা স্মারকে সই করেন।

এই চুক্তির ফলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, গবেষণা, প্রশিক্ষণ, সাংস্কৃতিক বিনিময় এবং ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে।

বিইউএফটির ট্রাস্ট্রি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক প্রকৌশলী আইয়ুব নবী খান সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিইউএফটি এখন পর্যন্ত বিশ্বের ২৩টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমওইউ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।