১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রতিষ্ঠার ৩৪ বছর উদযাপনে আইইউবিএটি

১৯৯১ সালে আইইউবিএটি প্রতিষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2025, 08:02 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

নানা আয়োজনে প্রতিষ্ঠার ৩৪ বছর উদযাপন করল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 

জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা এবং আইইউবিএটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুর রব।

এরপর আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক এম আলিম উল্যা মিয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং তার আত্মার শান্তি কামনা করা হয়। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন ও পায়রা ওড়ানোর পাশাপাশি এবং বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত অডিটোরিয়ামে সব বিভাগের অংশগ্রহণে কেক কাটা হয়। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অ্যালামনাইদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠিত হয়।

উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার অধ্যাপক মো. মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদ হোসেন, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. শহীদুল্লাহ মিয়া, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফ্ফর আলম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১৯৯১ সালে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) প্রতিষ্ঠিত হয়।